জগন্নাথ সুইমিং সোসাইটির গঙ্গা পূজায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা : যারা রাজধানীর জগন্নাথ বাড়ি পার্ক ও দীঘিতে যোগা সাঁতার প্রশিক্ষণ করেন তাদের উদ্যোগে জয় জগন্নাথ সুইমিং সোসাইটি ব্যানারে দ্বিতীয়বারের মতো গঙ্গা পূজা হয় সোমবার। এদিন জগন্নাথ বাড়ি পার্কেই হয় নিয়ম মেনে পূজা। জয় জগন্নাথ সুইমিং সোসাইটি জগন্নাথ বাড়ি পার্কে সর্বজনীন গঙ্গা পূজায় এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান তথা মেয়র ইন কর্পোরেটর রত্না দত্ত ,কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। এদিন মেয়র বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পড়ে একটি মহল তৈরি হয়েছে মানুষের যার যার ধর্ম-কর্ম করার। তিনি গঙ্গার কাছে প্রার্থনা করেন যারা এই প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে যুক্ত আছেন, প্রশিক্ষণ দিচ্ছেন তাদের ধন্যবাদ জানান।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা