মূল অভিযুক্ত জালে

আগরতলা : চোর অপবাদ দিয়ে এক যুবককে হত্যা করার ঘটনায় মূল অভিযুক্ত বিপ্লব দাস ওরফে বিষ্ণুকে গ্রেপ্তার করতে সক্ষম হল পূর্ব থানার পুলিস। অভিযোগ তিন মাস ধরে সে পলাতক ছিল। ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ২৯ জুন রাজধানীর বলদাখাল এলাকায়। অভিযোগ চোর অপবাদ দিয়ে নন্দু সরকার নামে যুবককে কয়েকজন মিলে মারধর করে। এতে মারা যান নন্দু। ঘটনা জানিয়ে মৃতের পরিবারের তরফে থানায় মামলা করা হয়। পুলিস তদন্তে নেমে তিনজনকে আগেই গ্রেপ্তার করেছিল। মূল অভিযুক্ত ছিলেন বিপ্লব দাস। অভিযোগ ঘটনার পর থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিস তাকে জালে তুলতে সক্ষম হয়। বুধবার অভিযুক্তকে আদালতে পাঠায় পুলিস। পূর্ব আগরতলা থানার ও সি জানান, ঘটনায় আরও কয়েকজন অভিযুক্ত রয়েছেন। তাদের গ্রেপ্তারেও পরিকল্পনা নেওয়া হবে।

Related posts

PM Modi’s birthday to be marked with month-long Seva Sankalp Abhiyan: CM

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর