রাজপথে বাম ছাত্ররা

আগরতলা : রাজ্যে বিজেপি- আই পি এফ টি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের মাধ্যমে বানিজ্যিকিকরণের রাস্তা এই সরকার সুগম করতে চাইছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সর্বত্র শিক্ষক সংকট তৈরি হয়েছে। শনিবার এই অভিযোগ করেন এস এফ আই-র রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এদিন সরকারি শিক্ষা বাঁচাও স্লোগানে রাজপথে নামে বাম ছাত্র সংগঠন দ্বয় এস এফ আই-টি এস ইউ। দুই সংগঠনের নেতা-কর্মীরা মেলারমাঠ ছাত্র- যুব ভবনের সামনে থেকে মিছিল বের করে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে যায়। নেতৃত্বে ছিলেন ছাত্র নেতা সন্দীপন দেব, সুলেমান আলি, নেতাজী দেববর্মা, সুজিত ত্রিপুরা সহ অন্যরা। এদিন মিছিল থেকে দাবি জানানো হয় শিক্ষা বেসরকারিকরণ, বানিজ্যিকিকরণ বন্ধ করা, শিক্ষা ক্ষেত্রে বর্ধিত ফি বাতিল, স্কুল- কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষাক্ষেত্রে বৈষম্য বন্ধ করার দাবি জানানো হয়।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা