টেট উত্তীর্ণদের একসঙ্গে নিয়োগের দাবি

আগরতলা : ২০২২ সালে টেট ওয়ান ও টেট- টু উত্তীর্ণদের এক সঙ্গে নিয়োগের দাবি জানিয়ে আসছেন চাকরি প্রত্যাশীরা। অভিযোগ দপ্তর এখনও তাদের নিয়োগের বিষয়ে কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করছে না। ফলে অনেকটা হতাশ। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও সেভাবে দেখা করার সুযোগ হচ্ছে না। এই অবস্থায় ফের শিক্ষা ভবনের দরজা কড়া নাড়লেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা।বুধবার তারা শিক্ষা ভবনে গিয়ে অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। দাবি জানান রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা দুরীকরণে ৩৬১ জন টেট উত্তীর্ণকে একসঙ্গে নিয়োগ করার। এখন দেখার দপ্তর তাদের একসঙ্গে নিয়োগে কোন ইতিবাচক পদক্ষেপ নেয় কিনা?

Related posts

সীমানা পুনর্নির্ধারণ বিলকে পরাজিত করার জন্য Dravida Munnetra Kazhagam (DMK) স্ট্যালিনের প্রতি রাহুল গান্ধীর আহ্বান

সীমানা পুনর্নির্ধারণ বিলের (Delimitation Bill) বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বিরোধী দলগুলোর প্রতি সিজেপি (CJP)-র আহ্বান CJP সহ-আহ্বায়ক সৌরভ দাস

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি