রাজভবন অভিযানের প্রস্তুতি

আগরতলা : বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার দলিতদের অধিকার খ্রব করার চেষ্টা করছে। বিজেপি হল আর এস এসের প্রতিনিধি। আর এই আর এস এস দেশের স্বাধীনতা অর্জনে বাধা তৈরি করেছে। দেশের সংবিধানকে গ্রহণ না করার জন্যও চেষ্টা করেছে। সোমবার মেলারমাঠ কৃষকভবনে এক কনভেনশনে মন্তব্য করলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক। চলতি বছরের ৪ ডিসেম্বর দিল্লি চলো অভিযান দলিত শোষণ মুক্তি মঞ্চ ও সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে। দিল্লি চলো অভিযানের সমর্থনে ২৩ নভেম্বর রাজভবন অভিযান ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ও ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির। একে সফল করতে সোমবার দুই সংগঠনের সদর মহকুমা কমিটির তরফে হয় মেলার মাঠ কৃষক ভবনে কনভেনশন।উপস্থিত ছিলেন দুই সংগঠনের নেতা রতন ভৌমিক, শ্যামল দে, মাধব মজুমদার সহ অন্যরা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক