মৃতদেহ নিয়ে পথ অবরোধ

আগরতলা : খুন কাণ্ডে মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ নিয়ে ভি আই পি সড়ক অবরোধ করলেন লোকজন। পুলিসের আশ্বাসে পথ অবরোধ উঠে। জায়গা নিয়ে ঝামেলার জেরে রবিবার রাজধানীর গোয়ালাবস্তী এলাকায় খুন হন নাগিনা প্রসাদ রায় নামে এক ব্যক্তি। অভিযোগ ঘটনায় এক এলাকার এক বি এস এফ জওয়ান সহ ১৩ জন এর সঙ্গে যুক্ত। তারাই খুন করেছে এই ব্যক্তি। থানায় ঘটনার দিনই মামলা করা হয়। সোমবার মৃতদেহ ময়না তদন্ত শেষে জিবি থেকে পরিজনদের হাতে দেওয়ার পর এলাকাবাসী সহ পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে পথ অবরোধ করে ভি আই পি সড়ক মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে। কিছু সময় অবরোধ চলায় আটকে যায় যানবাহন। পরে পুলিসের আশ্বাসে অবরোধ উঠে। উল্লেখ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিস ইতি মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে চলছে তল্লাশি।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা