২৮ নভেম্বর রাজভবন অভিযান

আগরতলা : মোদি সরকারের কৃষকদের প্রতি বিশ্বাসঘাতকতার জবাব দিতে সংযুক্ত কিষান মোর্চা আবার বৃহৎ আন্দোলনে যাচ্ছে।তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর দেশের প্রত্যেকটি রাজ্যে হবে মিছিল-সভা। রাজভবন অভিযানেরও সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা।বৃহস্পতিবার আগরতলার কৃষক ভবনে এক সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা এই ঘোষণা দেন।রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করে রাজ্য কৃষকসভার সম্পাদক পবিত্র কর বলেন আগরতলায় ২৮ নভেম্বর রাজভবন অভিযান করা হবে।সমস্ত প্রস্তুতি চলছে। পাঁচ হাজার কৃষক ও শ্রমজীবী মানুষ এই অভিযানে অংশ নেবেন বলে পবিত্র কর জানান।এর আগে দু দিন মহকুমা ও জেলা ভিত্তিক ডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কৃষকসভার রাজ্য সম্পাদক জানান। এছাড়াও বিভিন্ন বিষয় তারা তুলে ধরেন।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!