কালী পূজাকে সামনে রেখে রক্তদান শিবির পুরনো মোটর স্ট্যান্ড শনিতলায়

আগরতলা : প্রতিবছর সাড়ম্বরে শ্যামা মায়ের পূজা হয়ে থাকে রাজধানীর পুরনো মোটর স্ট্যান্ড শনিতলা কালী পূজা কমিটির উদ্যোগে। পূজাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীও হাতে নেয় কমিটি ও স্থানীয় ক্লাব বিবিসি। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। শুক্রবার পূজা কমিটি ও ক্লাবের উদ্যোগে হয় রক্তদান শিবির। এদিন বনমালীপুর বি বি সি ক্লাব প্রাঙ্গণে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজ সেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর অলক ভট্টাচার্য সহ পূজা কমিটি ও ক্লাবের কর্মকর্তারা। এধরনের শিবির আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান অতিথিরা। শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা