মহিলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে কংগ্রেস ভবনে

আগরতলা : রাজ্যে মহিলারা নিরাপত্তা হীনতায় ভুগছে। আরক্ষা প্রশাসনের তরফে সুশাসনের কথা বলে যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা পরিলক্ষিত হচ্ছে না। বিভিন্ন ঘটনায় শাসক দলের লোকজন যুক্ত। এদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করতে অনিচ্ছুক। প্রশাসনকে নানা ভাবে প্রভাবিত করে আইনের বিচার থেকে অভিযুক্তদের পার পাইয়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে মহিলা কংগ্রেসের এক সভায় এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, ত্রিপুরা কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জারিতা লাইটফ্লাং, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা। বৈঠকে রাজ্যের বর্তমান অবস্থা ও আগামী কর্মসূচী নিয়ে আলোচনা হয়। তাছাড়া সাংগঠনিক বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। বৈঠক নিয়ে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, মহিলাদের উপর বেড়ে চলা অপরাধের প্রতিবাদ জানিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে সংগঠন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

Related posts

বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কোন পার্টি এখন ভারতবর্ষে নেইঃ বিপ্লব দেব

বিধায়ক তফাজ্জল ইস্যুতে সরব হল জনজাতি ছাত্র সংগঠন TSF

সিমনার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে উঠা অভিযোগ মিথ্যাঃআইনে অজ্ঞ প্রধানের দাবি