আকাশবানি আগরতলা অধিকর্তার কাছে স্মারকলিপি

আগরতলা : আকাশবাণী আগরতলায় এফ এম চালু হওয়ার পরে ২০১৪ সালে শুরু হয়েছিল সালকামা পান্দা শুরু হয়েছিল।সপ্তাহে সাড়ে ছয় ঘণ্টা এই অনুষ্ঠান পরিবেশিত হত।খুব জনপ্রিয় হয়েছিল। কিন্তু চলতি বছরে তা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এখন সপ্তাহে দুইদিন এই অনুষ্ঠান পরিবেশন করা হয়। তাও আবার মাত্র এক ঘণ্টা। এর প্রতিবাদ জানিয়েছেন জনজাতি কতিপয় শ্রোতারা।তাই এর সময় বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তারা। সপ্তাহে দুইদিন নয়, ৫ দিন করার দাবি জানিয়েছেন শ্রোতারা। শুক্রবার তারা আকাশবাণী আগরতলায় অধিকর্তার কাছে ডেপুটেশনও দেন। তাদের দাবির মধ্যে রয়েছে এফ এম চ্যানেলকে পুনরায় চালু, ককবরক অনুষ্ঠানের সময় বৃদ্ধি করা সহ ৬ দফা দাবি।

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার