আগরতলায় প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে ছিলেন সুদীপ- আশিস

আগরতলা : ডিসেম্বরে আগরতলায় শক্তি দেখাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।সম্ভবত মাসের মাঝামাঝি সময়ে আগরতলায় আসবেন কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি কংগ্রেসের রাজভবন অভিযান কর্মসূচীতে যোগ দেবেন। বিভিন্ন দাবিতে কংগ্রেস রাজভবন অভিযান কর্মসূচী হাতে নিয়েছে।সেই কর্মসূচী সফল করতে ব্যাপক সংখ্যক মানুষ যাতে এতে অংশ নেয় সেজন্য এদিন সাংগঠনিক বৈঠক করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে।উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক তথা কংগ্রেসের সর্বভারতীয় কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। জগন্নাথ বাড়ি রোডে স্টুডেন্টস হেলথ হোমে হয় সাংগঠনিক বৈঠক। বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। বৈঠকে শাখা সংগঠন, দলের ব্লক- জেলার সভাপতি- সম্পাদকরা অংশ নেন।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়