ধলেশ্বরে এক বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার আরও এক

আগরতলা : রাজধানীতে চোরের উৎপাত কিছুতেই থামছে না। অভিযোগ সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরেরা। এবার চোর চক্রের আরও এক সদস্যকে জালে তুলল পূর্ব আগরতলা থানার পুলিস। জানা গেছে চলতি মাসের ১২ তারিখ আগরতলা ধলেশ্বর ৩ নং রোডের বাসিন্দা বিপ্লব ভৌমিকের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়।ঘটনার পরে মালিক থানায় মামলা দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে পূর্ব থানার পুলিস আগেই গ্রেপ্তার করেছিলেন দুজনকে।তারা হল জাহাঙ্গীর মিয়া এবং কৃষ্ণ।তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিস বিক্রম দাস নামে আরও একজনের নাম জানতে পারে। সেই মতো অভিযুক্তকে আড়ালিয়া শান্তিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া কিছু স্বর্ণালঙ্কার। বেরিয়ে আসে এই চক্রের আরও দুইজনের নাম। পুলিসের ধারণা তাদের আটক করতে পারলেই চুরি যাওয়া অন্য জিনিসও উদ্ধার করা পূর্ব আগরতলা থানার ও সি জানান, পুরো চক্রটিকে জালে তোলা সম্ভব হবে।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়