রাজ্যভিত্তিক ভারোত্তোলনে অনূর্ধ্ব-১৯ বালক- বালিকা বিভাগে বাছাই পর্ব

আগরতলা : রাজ্যভিত্তিক ভারোত্তোলনে অনূর্ধ্ব-১৯ বালক- বালিকা বিভাগে বাছাই পর্বের ট্রায়াল হয় শনিবার।যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধীন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে রাবাছাই ত্রাউল হয় রাজধানীর এন এস আর সি সিতে।প্রতিবছর এই প্রতিযোগিতা আসর করা হয়। বিভিন্ন বয়সের খেলোয়াড়দের বাছাই করে জাতীয় আসরে পাঠানো হয়। এই আসর থেকে জাতীয় স্তরে পাঠানো হবে। ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নের জন্য রাজ্যের যে স্কিম আছে এর মাধ্যমে পরিকাঠামো গঠন করা যায় এর জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে এর বাস্তবায়ন দেখা যাবে। এদিন অনুষ্ঠানে একথা বললেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। উপস্থিত ছিলেন অধিকর্তা ছাড়াও স্কুল স্পোর্টস বোর্ডের অধিকর্তা তাইপং মগ, জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ওয়েটলিফটাররা এতে যোগ দেন।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা