স্ত্রীকে মেরে মাটি চাপা দিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আগরতলা : দুই সন্তানের জননী জেসমি দেববর্মাকে খুন করে মাটি চাপা দিয়ে রাখা রাখার অভিযোগ। ঘটনা কল্যাণপুর থানার অন্তর্গত হলুদিয়া এডিসি ভিলেজের হাজারী বাড়ি এলাকা।তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুনক্রান্তি ত্রিপুরা জানান মঙ্গলবার রাতে কল্যাণপুর থানায় জেসমি দেববর্মা তার স্বামী সহ নিখোঁজ এরকম একটা ডাইরি করা হয়। পরবর্তী সময়ে পুলিশ এবং এলাকাবাসী সম্মিলিতভাবে খোঁজ করতে থাকেন। বুধবার পুলিশ নির্ভরযোগ্য সূত্রে খবর পায় জেসমিনকে তার স্বামী খুন করে সংশ্লিষ্ট এলাকার একটা ঘন জঙ্গলে মাটি চাপা দিয়ে রেখেছে। পুলিশ তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে জেসমিনের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে। সংশ্লিষ্ট বিষয়টা যে একটা পরিকল্পিত হত্যাকান্ড সেই বিষয়ে নিশ্চিত মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন ক্রান্তি ত্রিপুরা ।পাশাপাশি তিনি অনুমান করছেন হয়তো ধারালো কোন অস্ত্র বা ছুরি ব্যবহার করে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।এদিকে পুলিশ অভিযুক্ত স্বামী মিন্টু দেববর্মার খোঁজে জোর তল্লাশি জারি রেখেছে।এদিকে মৃতদেহ কল্যাণপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার পেছনে কি রয়েছে তা নিয়ে এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়েছে।পুলিস ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি