দ্বিতীয় বর্ষপূর্তিতে নিগমের ২৩ নম্বর ওয়ার্ডে মতবিনিময়

আগরতলা : সিপিএম শাসনে আগরতলা পুর নিগমের জন প্রতিনিধিদের উপর ২৩ নম্বর ওয়ার্ডের নাগরিকরা যে ভরসা রেখেছিলেন সেই মতো কাজ করেননি। কিন্তু বর্তমান কর্পোরেটর অনেক কাজ করেছেন দুই বছরে। দুই বছরে কি কি কাজ হয়েছে তা লিখিত আকারে মানুষের কাছে কিছু দিনের মধ্যে তুলে দেওয়া হবে। এছাড়া কোন কাজ আগামী দিনে করা হবে তাও তুলে ধরা হবে। রবিবার পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানে একথা বললেন মেয়র দীপক মজুমদার।আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তিতে বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচী নেওয়া হচ্ছে। রবিবার নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে হয় মতবিনিময় সভা।উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজ সেবী রাজীব ভট্টাচার্য, অসীম ভট্টাচার্য, কর্পোরেটর মণি মুক্তা ভট্টাচার্য সহ অন্যরা। এলাকায় দুই বছরে কি কি কাজ হয়েছে তা যেমন উঠে এসেছে আলোচনায় তেমনি কি করা হবে পরিকল্পনাও তুলে ধরা হয়।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!