অল ত্রিপুরা প্যাথলজিকাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন শুরু ১৬ ডিসেম্বর

আগরতলা : দুইদিন ব্যাপী অল ত্রিপুরা প্যাথলজিকাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশনের নবম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন হবে চলতি মাসে। ১৬ ডিসেম্বর শুরু হবে দুইদিন ব্যাপী সম্মেলন ডায়াগকন।আগরতলা প্রেস ক্লাবে বুধবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সংগঠনের কর্মকর্তারা। তারা জানান রবীন্দ্র শত বার্ষিকী ভবনে হবে সম্মেলন। অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স এসোসিয়েশান বেসরকারী ল্যাবরেটরি ও এক্সরে ক্লিনিকের মালিকদের সংঘটন। ৪০০ এর বেশী প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এই সম্মেলন ১৬ ডিসেম্বর উদ্বোধন হবে সকালে। এর পরে হবে রক্তদান শিবির। উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা গন এবং অন্যান্য অতিথিগণ।সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হবে।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা