৭ দফা দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে

আগরতলা : অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কর্ষক ও শ্রমজীবীদের সরকারি আর্থিক সহায়তা প্রদানের দাবি জানালো বাঙালি কর্ষক ও শ্রমজীবী সমাজের রাজ্য কমিটি।শনিবার সংগঠনের উদ্যোগে ডেপুটেশন দেওয়া হয় পশ্চিম জেলার জেলা শাসকের কাছে।মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এদিন তারা এই সাত দফা স্মারকলিপি জমা দেয়।প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব বিমল দাস সহ অন্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে গুণমান সম্পন্ন বীজ, ষাঁড় ওষুধ কৃষকদের ন্যায্যমূল্যে সরবরাহ করা, সমস্ত কৃষি ফসলকে কৃষি বিমার আওতায় আনা, সমস্ত চাষযোগ্য জমিকে সেচের আওতায় আনা, কৃষি ঋণ মকুব, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও শ্রমজীবীদের আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি তাদের।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা