পরমার্থ সাধক সংঘে সাড়া জাগানো রক্তদান শিবির

আগরতলা : প্রতিবছর মহাসমারোহে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরমার্থ সাধক সংঘে হয় গীতা জয়ন্তী মহোৎসব। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। মহোৎসবকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। প্রতিদিনই কোন না কোন অনুষ্ঠান থাকছে। মঙ্গলবার উৎসবকে সামনে রেখে হয় রক্তদান শিবির। এদিন রাজধানীর মেলারমাঠ পরমার্থ সাধক সংঘেই হয় রক্তদান শিবির। এদিনের শিবিরের আশ্রমের বিভিন্ন সন্ন্যাসী সহ অন্যান্য কার্যকর্তারা উৎসাহ নিয়ে রক্ত দেন। উপস্থিত ছিলেন স্থানীয় ও কাশি থেকে আসা সন্ন্যাসীরা।এক সন্ন্যাসী জানান রক্তদান পবিত্র কাজ। সকলকে রক্তদান করার জন্য অনুরোধ জানান। এটা ঠাকুরের দেওয়া অমুল্য জিনিস।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা