১০ দিন ব্যাপী কৈলাশহরে সংহতি মেলা এবছর শুরু হবে ২৮ ডিসেম্বর

আগরতলা : ১০ দিন ব্যাপী কৈলাশহরে সংহতি মেলা এবছর শুরু হবে ২৮ ডিসেম্বর। আশ্রয় সামাজিক সংস্থার তরফে এই মেলা করা হয় প্রত্তিবছর। এবছর হবে ২৪ তম মেলা। বৃহস্পতিবার আগরতলায় নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনে জানান সংস্থার সভাপতি তথা বিধায়ক বীরজিত সিনহা। তিনি জানান মেলায় রাজ্য ও বহিঃরাজ্যের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। প্রতিবছর এই মেলা ঘিরে ভালো সাড়া পড়ে ঊনকোটি জেলার কৈলাশহরে।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক