রাতের বেলা বাইপাস থেকে উদ্ধার এসকাফ

আগরতলা : বহিঃরাজ্য থেকে আসা গাড়ি বোঝাই এসকাফ বাজেয়াপ্ত করলো পুলিস।আটক করা হয় গাড়ি চালককে। তাঁর বাড়ি আসামে। বৃহস্পতিবার রাতে বোধজংনগর থানাধিন খয়েরপুর ফাঁড়ির পুলিসের কাছে খবর আসে বাইপাস এলাকায় নেশা জাতীয় কিছু জিনিস আনলোডিং হতে পারে। এই খবরের ভিত্তিতে অভিযানে নামে পুলিস। খয়েরপুর বাইপাস এলাকায় একটি কন্টেনার আটক করে তল্লাশি চালায়। উদ্ধার হয় ১২ কার্টুন এসকাফ। উদ্ধার হওয়া এসকাফের বাজারমূল্য আনুমানিক ৯ লক্ষাধিক। পরে গাড়ি সমেত নেশা সামগ্রী নিয়ে যাওয়া হয় বোধজংনগর থানা এলাকায়। আটক আসামের বাসিন্দা গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।

Related posts

স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিল সারা ভারত কৃষক সভা

একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেনঃরাজীব ভট্টাচার্য

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল পুর নিগমের বৈঠক