আগরতলা ইসকনে গীতা পাঠ ও গীতা যজ্ঞের আয়োজন করা হয়

আগরতলা : প্রতিটি পরিবারে গীতা যাতে পৌঁছে দেওয়া যায়, গীতার জ্ঞান যাতে সবার মধ্যে প্রকাশ পায় এবং গীতার গান যাতে সকলে জীবনে বাস্তবায়ন করতে পারেন সেই উদেশ্যে গীতা যজ্ঞ উৎসব চলে শনিবার ইসকন মন্দিরে।এদিন ইসকনের ভক্তরা ত্রিপুরা রাজ্যে গীতা প্রচার করেন।একথা জানান ইসকনের আগরতলা শাখার মহারাজ। তিনি সকলের কাছে আবেদন রাখেন গীতা যাতে পড়েন এবং গীতার জ্ঞান সবার জীবনে রূপায়িত করেন ভগবান যে নির্দেশ দিয়েছিলেন। এদিন ৫১৬১ তম গীতা জয়ন্তী দিবস পালন করা হয় বিভিন্ন জায়গার সঙ্গে আগরতলায়ও। কথিত আছে এদিনেই কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। সেজন্য ইসকন মন্দিরের উদ্যোগে গীতা পাঠ এবং গীতাযজ্ঞের আয়োজন করা হয়।প্রতি বছর এই কর্মসূচী গ্রহণ করা হয় ইসকনের তরফে। গীতার মুহূর্ত জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ায় এই গীতা যজ্ঞের মূল উদ্দেশ্য। এদিন রাজধানীর মঠ চৌমুহনী ইসকন মন্দিরে প্রচুর ভক্ত সকাল থেকেই ভিড় জমান।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি