রাইয়াবাড়ির আক্রান্তদের পাশে দাঁড়িয়ে পুলিস কার্যালয়ে বিভিন্ন সংগঠনের ডেপুটেশন

আগরতলা : বেআইনি ভাবে ১৭ টি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে পরিবার গুলিকে নিরাপত্তা দেওয়ার দাবিতে পুলিসের মহা নির্দেশকের কাছে স্মারকলিপি জমা দিলেন ৮ টি সংগঠনের প্রতিনিধিরা। মঙ্গলবার পুলিস সদর কার্যালয়ে এসে তারা স্মারকলিপি জমা দেন।

অভিযোগ উদয়পুর মহকুমার রাইয়াবাড়ি এলাকায় ১৭ টি সংখ্যালঘু পরিবারকে অসাংবিধানিক ভাবে উচ্ছেদের চেষ্টা করছে কতিপয় দুর্বৃত্ত। ৪ মাসে কয়েকবার আক্রমণ সংঘটিত করা হয়েছে। অভিযোগ একটি বাড়ির বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় আতঙ্কিত পরিবারের লোকজন। তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। প্রতিকার চেয়ে এদিন আক্রান্ত পরিবারের লোকজন সহ ৮ টি সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয়েছে পুলিস সদর কার্যালয়ে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা