রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে যুব মোর্চার মিছিল শহরে

আগরতলা : সরকারি চাকুরী ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৫ জুলাই এই ঘোষণা দিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তে খুশি বিজেপি যুব সংগঠন। শুক্রবার ভারতীয় জনতা পার্টি টাউন বড়দোয়ালী মন্ডলের যুব মোর্চা রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরে মিছিল করে। এদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন বিজেপি টাউন বড়দোয়ালী মন্ডলের সভাপতি সঞ্জয় সাহা, যুব নেতা পদ্মনাভ সাহা সহ অন্যরা।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি