জিবিতে কিশোরের মোবাইল নিয়ে চম্পট দিল চোর

আগরতলা : প্রকাশ্য দিনের বেলায় ফের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চুরি।জিবির নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। ফোনে কথা বলার অছিলায় এক কিশোরের মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ জনৈক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার। জানা গেছে শান্তিরবাজার মহকুমার বেতাগা এলাকার কিশোর নিজের ঠাকুরমাকে চিকিৎসার জন্য জিবিতে নিয়ে আসেন।

হাসপাতালের টিকিট কাউন্ট্রাএর সামনে থেকে কিশোরের সঙ্গে আলাপচারিতায় অভিযুক্ত যুবক দ্বিতলে নিয়ে যায়। অভিযোগ সেখানে কথার অজুহাতে কিশোরের কাছ থেকে মোবাইলটি নেয় যুবক। অভিযোগ কথা বলার অছিলায় যুবকটি মোবাইল নিয়ে বেপাত্তা হয়ে যায়। এদিকে নাতিকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ঠাকুরমা। পরে খোঁজাখুঁজি করে উপরে পাওয়া যায় কিশোরকে। অসহায় ঠাকুরমা ও কিশোর ঘটনা পুলিসের নজরে নেন।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা