কালো আইন প্রত্যাহারের দাবি রাজপথে বাম শ্রমিক সংগঠন

আগরতলা : কালো আইন ন্যায় সংহিতা বাতিলের দাবিতে আগরতলায় রাজপথে এবার নামল বাম শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সিআইটিইউ অনুমোদিত অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে আগরতলা শহরে হয় বিক্ষোভ মিছিল। এদিন সি আই টি ইউ অফিসের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নাগেরজলায় পথ সভায় মিলিত হয়। নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা তপন দাস, অমল চক্রবর্তী, সৌমিত্র চক্রবর্তী, চঞ্চল মজুমদার, সমর চক্রবর্তী সহ অন্যরা।

তাদের অভিযোগ পরিবহন শ্রমিকদের উপর বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের দুর্ঘটনাজনিত অমানবিক আইন এনেছে। তাই অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।ফেডারেশনের রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী বলেন, সংসদে সাংসদদের বহিষ্কার করে দেশের মধ্যে নতুন ন্যায় সংহিতার নামে দেশের পরিবহণ শ্রমিকদের উপরে খড়গ নামিয়ে এনেছে। এই আইনের মধ্য দিয়ে চালকদের রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। গোটা দেশ উত্তাল। শ্রমিকরা ইতি মধ্যে রাস্তায় নেমে এসেছে। তারা দাবি জানান, চালকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করার পরিবহণ সংগঠন গুলির সঙ্গে কথা বলেই প্রয়োজনীয় আইন সংস্কার করতে হবে। টি এম এস ইউ সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা এদিন পথে নামেন।

Related posts

Consumers using power below 50 units to get solar panels for Rs 1,000: Ratan Lal Nath

CM holds first virtual Mukhyamantri Samipesu with people from Dhalai

অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকা সর্বভারতীয় ধর্মঘট রাজ্যেও সফল