গাভী প্রদর্শনী ও প্রতিযোগিতা ঘিরে প্রাণী পালকদের মধ্যে সাড়া

আগরতলা : প্রাণী পালকদের উৎসাহিত করার জন্য বাছুর ও দুগ্ধবতী গাভী প্রদর্শনী ও প্রতিযোগিতা।শনিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও রাজ্য পশুচিকিৎসা হাসপাতাল কাম পলিক্লিনিক এর উদ্যোগে হয় এই প্রদর্শনী ও প্রতিযোগিতা।তিন বিভাগে হয় প্রতিযোগিতা। দুগ্ধবতী গাভী ছাড়াও ৬ থেকে ১২ মাস বয়সী ও ১৩ থেকে ২৮ মাস বয়সী বাছুর ছিল।

রাজধানীর চন্দ্রপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, পশ্চিম জেলার যুগ্ম অধিকর্তা, উপ-অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন টিকাকরণেরও ব্যবস্থা করা হয়। প্রদর্শনী ও প্রতিযোগিতায় প্রায় ৪০ টির মতো গাভী নিয়ে আসেন পারনি পালকরা। এক আধিকারিক জানান আরও একটি এ ধরণের প্রদর্শনী করা হবে সীমান্ত এলাকায়। তিনি জানান বেশি করে প্রাণী পালকরা অংশ গ্রহণ করে সেই প্রচেষ্টা থাকে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা