শকুন্তলা রোডে লোকজনের মধ্যে পিঠে বিলি করলেন মেয়র

আগরতলা : পুরনো সংস্কৃতি তুলে ধরে বর্তমান প্রজন্মকে জানানো এবং পিঠে-পুলি উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলা-ই লক্ষ্য। সোমবার মকর সংক্রান্তির দিনে রাজধানীতে পিঠেপুলি পথচলতি লোকজন ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পৌষ সংক্রান্তি বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম উৎসব। এবছর এদিনে লোকজনের মধ্যে পিঠেপুলি বিলি করা হয় ভারতীয় জনতা পার্টি টাউন বড়দোয়ালি মণ্ডল ও পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্তের উদ্যোগে। এদিন শকুন্তলা রোডে পথচলতি লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে রকমারি পিঠেপুলি তুলে দেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, কর্পোরেটর রত্না দত্ত সহ বিজেপি স্থানীয় কার্যকর্তারা।

Related posts

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট

আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে রাজ্যে এসে পৌঁছাল আরও ১৩ কোম্পানি আধা সামরিক বাহিনী

আসন্ন পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে শহর আগরতলায় পুলিশ সুপারের উপস্থিতিতে ফ্ল্যাগ মার্চ