এন আই টি আগরতলার বাস দুর্ঘটনায় আহত ৪ জন

আগরতলা : পথ দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে। আকছার ঘটে চলেছে যান দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে এন আই টি আগরতলার বাস। আহত ৪ জন। ঘটনাটি ঘটে বুধবার সকালে। জানা গেছে প্রতিদিনের মতো একটি বাস পড়ুয়া নিয়ে কলেজের দিকে যাচ্ছিল। কলেজ রোডে আচমকা বাসটির সামনে একটি অটোরিকশা চলে আসে। তখনই অটোটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে বাসটি। রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।এমনটাই জানান বাসে থাকা এক ছাত্রী। ঘটনায় বাসের সহকারী সহ চারজন পড়ুয়া আহত হন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দমকলের কর্মীরা। এন আই টি থেকে ঘটনাস্থলে আসেন অন্যান্য পড়ুয়া, অধ্যাপক ও অ্যাম্বুলেন্স। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আঘাত গুরুতর না হলেও জিবিতে পাঠানো হয়। এন আই টি আগরতলার এক অধ্যাপক জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। তবে যারা আহত হয়েছেন তাদের আঘাত গুরুতর নয়।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা