রাম মন্দির উপলক্ষে শহরে বর্ণময় শোভাযাত্রা

আগরতলা : রাম, লক্ষ্মন, সীতা ও হনুমানকে সামনে রেখে আগরতলা শহরে বর্ণময় শোভাযাত্রা বের হয় সোমবার। এদিন সকালে রাজপথে সাড়া জাগানো শোভাযাত্রা বের হয় রবীন্দ্র ভবনের সামনে থেকে। শহরের বিভিন্ন পথ ঘুরে এই শোভাযাত্রা। রাষ্ট্রীয় হিন্দুবাহিনী ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে হয় বর্ণময় শোভাযাত্রা বের করা হয়।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই শোভাযাত্রা। নেতৃত্বে ছিলেন বিপিন দেববর্মা সহ অন্যরা।বিপিন দেববর্মা আহ্বান জানান সকলের কাছে এদিন সন্ধ্যায় প্রত্যেকে বাড়িতে ৫ টি করে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসবে শামিল হওয়ার জন্য।শোভাযাত্রায় প্রচুর জনজাতি অংশের ছেলে- মেয়ে অংশ নেন।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ