রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন এসেম্বলি অফ জার্নালিস্টস-র প্রতিনিধিরা

আগরতলা : রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরা এসেম্বলি অফ জার্নালিস্টস এর তরফে এক প্রতিনিধি দল। শনিবার সংগঠনের প্রতিনিধিরা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন।

প্রতিনিধি দলে ছিলেন এসেম্বলি অফ জার্নালিস্টস-র নেতৃত্ব বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, শানিত দেবরায়, বিশ্বেন্দু ভট্টাচার্য, শেখর দত্ত, জয়ন্ত দেবনাথ সহ অন্যরা। সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে ব্রসিথ সাংবাদিক শানিত দেবরায় জানান, রাজ্যপালের সঙ্গে আলোচনা খুব ভালো ভাবে হয়েছে। সহৃদয়তার সঙ্গে সাংবাদিক সংগঠনের কথা শুনলেন রাজ্যপাল। সাংবাদিকদের সুরক্ষা, আবাসন প্রকল্প, চিকিৎসার বিষয়ে কথা হয়েছে রাজ্যপালের সঙ্গে। রাজ্যে স্যাটেলাইট চ্যানেল খোলার বিষয়ও আলোচনায় উঠে এসেছে। রাজ্যপাল প্রতিটি বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান শানিত দেবরায়। এসব বিষয়ে প্রয়োজন অনুযায়ী উনার সঙ্গে কথা বলতে পাড়া যাবে বলেও রাজ্যপাল প্রতিনিধিদের জানান। এদিকে বরিষ্ঠ সাংবাদিক সুবল দে জানান, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে আক্রমণের ঘটনা গুলি আলোচনায় উঠে এসেছে। রাজ্যপালও কিছু পরামর্শ দিয়েছেন প্রতিনিধিদের। সংগঠনের তরফে যে অভিযোগ গুলি করা হয়েছে সেগুলি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানান সুবল বাবু।

Related posts

PM Modi’s birthday to be marked with month-long Seva Sankalp Abhiyan: CM

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর