বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করলো ডি এস ও

আগরতলা : স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম ১২৭ তম জন্ম বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী নিয়েছিল এআইডিএসও। সংগঠনের তরফে অনলাইন বসে আঁকো প্রতিযোগিতা করা হয়। এতে তিন বিভাগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট ছেলে-মেয়েরা অংশ নেয়।সোমবার প্রতি বিভাগ থেকে ৫ জন করে মোট ১৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয় এ আই ডি এস ও সাংগঠনিক কমিটির তরফে।আগরতলা ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে হয় পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার। তারা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা