চুরি যাওয়া স্বর্ণালঙ্কার পেয়ে খুশি গয়নার মালিকরা

আগরতলা : ফিরে পেলেন নিজেদের স্বর্ণালঙ্কার। পুলিসের তৎপরতায় চুরি যাওয়া গয়না ফিরে পেয়ে খুশি স্বর্ণালঙ্কারের মালিকরা। মঙ্গলবার পূর্ব আগরতলা থানায় তাদের হাতে ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার গুলি তুলে দেন জেলা- মহকুমা পুলিস আধিকারিকরা। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিস সুপার, সদর মহকুমা পুলিস আধিকারিক, পূর্ব আগরতলা থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা। পুলিস সুপার কিরণ কুমার কে জানান, আদালতের নির্দেশের পরে ২০২৩ সালে নভেম্বর- ডিসেম্বরের বিভিন্ন সময়ে এই চুরির ঘটনা গুলি সংঘটিত হয়েছে। পুলিস তদন্তে নেমে ১৭ জনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে স্বর্ণালঙ্কার গুলি উদ্ধার করেছেন। বর্তমানে অভিযুক্তরা জেল হাজতে রয়েছে।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার