বেসরকারি ১৭৩ পদের জন্য লোক নিয়োগের ইন্টার্ভিউ

আগরতলা : বছরের বিভিন্ন সময়ে শুধু সরকারি নয়, রাজ্যের ছেলে- মেয়েরা যাতে নামী বেসরকারি সংস্থায়ও কাজের সুযোগ পায় সেজন্য উদ্যোগ নিয়ে থাকে কর্মবিনিয়োগ জনশক্তি পরিকল্পনা অধিদপ্তর।রাজ্য সহ দেশের বিভিন্ন সংস্থায় ইতিমধ্যে ছেলে- মেয়ে কাজ পেয়েছেন। মঙ্গলবার ফের ৬ টি সংস্থায় ম্যানেজার সহ বিভিন্ন পদে ১৭৩ জন লোক নিয়োগের ইন্টার্ভিউ নেওয়া হয়। এদিন রাজধানীর শ্রম ভবনে হয় বাছাই প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিক্ষিত ছেলে-মেয়েরা ইন্টার্ভিউ দিতে আসেন। কর্মবিনিয়োগ জনশক্তি পরিকল্পনা অধিদপ্তরের এক আধিকারিক জানান ভালো সাড়া মিলেছে। প্রচুর ছেলে-মেয়ে অংশ নেন। যেসব কোম্পানিতে লোক নিয়োগের জন্য ইন্টার্ভিউ নেওয়া হয় সেগুলি হল শ্রীরাম লাইফ ইন্সুরেন্স, স্বত্নত্র মাইক্রো ফাইনান্স সহ বিভিন্ন সংস্থা।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল