ফের রাজধানীতে বাড়িটে ঢুকে স্বর্ণালঙ্কার নিয়ে গেল চোর

আগরতলা : বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে হাত সাফাই করলো চোরের দল, নিয়ে যায় প্রায় দুই লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার। মামলা নিয়ে তদন্তে পুলিস। ঘটনাটি ঘটে রাজধানীর কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোড এলাকায়। সেখানকার বাসিন্দা শুভ্রজিত দাস। স্ত্রীকে নিয়ে তিনি ৭ ফেব্রুয়ারি গুয়াহাটি যান। রবিবার ফিরে এসে ঘরে ঢুকেই মাথায় হাত তাদের। ঘরের আলমারির লক ভাঙ্গা, জিনিস পত্র এলোমেলো। পরে তারা দেখেন সিলিং দিয়ে ঢুকেছে চোর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ছুটে যায় পশ্চিম থানার পুলিস।সমস্ত কিছু দেখে মামলা নিয়ে তদন্তে নামে। জানা গেছে বাড়ির মালিক একটি ব্যাঙ্কের ম্যানেজার। ক্রমাগত চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related posts

বিজেপি সরকার একটা জন বিরোধী ও মহিলা বিরোধী সরকারঃনারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা কনিকা

লাইট হাউজের ঘড় বুঝিয়ে দিতে বিলম্বের জন্য টুডার কমিশনারকে কাঠগড়ায় তুললেন গ্রাহকরা

সহসাই রাজ্যজুড়ে আন্দোলনে নামার ঘোষণা দিল প্রদেশ যুব কংগ্রেস