মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে টেস্ট পেপার বিলি করল এবি ভিপি

আগরতলা : দুঃস্থ মেধাবী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে টেস্ট পেপার বিলি করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আগরতলা শহর ও আশপাশ এলাকার ৪৫ জন ছাত্রছাত্রীর হাতে রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার তুলে দেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা ইউনিভার্সিটি ইউনিটের কার্যকর্তারা। সংগঠনের এক কার্যকর্তা জানান তারা বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমে এই ৪৫ জন ছাত্রছাত্রী চিহ্নিত করেছেন ।মার্চ মাস থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রাক মুহূর্তে টেস্ট পেপার পাওয়ায় অনেকটাই খুশি ছাত্রছাত্রীরা।

Related posts

আগরতলার শিশু উদ্যান থেকে সেবা জ্যোতি যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী

পুনঃরায় কংগ্রেস দলে যোগ দান করলেন প্রাক্তন কাউন্সিলার পান্না দেব সহ বেশ কয়েকজন

৪ দফা দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল বৈশ্য কাপালি সমাজ