দুই বছরের জন্য রাম ঠাকুর সংঘের নতুন কমিটি গঠন

আগরতলা : দুর্গা পূজা ছাড়াও বছরের বিভিন্ন সময়ে সামাজিক কর্মসূচী হাতে নিয়ে থাকে রাজধানীর ঐতিহ্যবাহী রাম ঠাকুর সংঘ। প্রতি দুই বছর পর পর ক্লাব পরিচালনার জন্য ১৫ জনের কমিটি গঠন করা হয়। এর মধ্যে ৬ জন অফিস বিয়ারার ও ৯ জন কার্যকরী কমিটির সদস্য। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কমিটি গঠিত হয়। রবিবার ক্লাবের নির্বাচন। এবছর পনেরো সদস্যক পরিচালন কমিটির জন্য তিনটি প্যানেলে ৪২ জন লড়াই করে। মোট ভোটার ২৪৯ জন। এদিন সকালে ৫ টি বুথে চলে নির্বাচন। শান্তিপূর্ণ ভাবে রাম ঠাকুর সংঘের পরিচালন কমিটির নির্বাচন হয়। এদিনই হয় ভোট গণনা। বেশ উৎসাহ লক্ষ্য করা যায় সদস্যদের মধ্যে।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ