মাধ্যমিকের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু

আগরতলা : সুষ্ঠু ভাবে শুরু হল মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। শনিবার প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। এবছর পরীক্ষার্থী রয়েছেন ৩৩৭৩২ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী রয়েছেন ৩২১৮৭ জন। সারা রাজ্যে সেন্টার রয়েছে ৬৯ টি। আর ভেন্যু- সেন্টার মিলে আছে ১৪৫ টি। এদিন আগরতলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন পর্ষদের গঠিত সদস্যরা। পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গনচৌধুরীও নেতাজী সুভাষ বিদ্যানিকেতন সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। প্রশ্নপত্রে খুশি পরীক্ষার্থীরা। প্রথম দিনের মতো মাধ্যমিকের অন্য পরীক্ষা গুলিও যাতে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয় সেই প্রত্যাশা ছাত্র- ছাত্রী, অভিভাবক সহ শিক্ষানুরাগী মহলের।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়