ড্রাগস সহ রাজধানীতে আটক ৭ প্যাডলার

আগরতলা : ড্রাগস হকারি করতে এসে পুলিসের জালে ৭ জন। উদ্ধার আনুমানিক আড়াই লাখ তাক নেশা সামগ্রী। গোপন খবরের ভিত্তিতে এন সি সি থানা, অভয়নগর পুলিস ফাঁড়ির পুলিস মঙ্গলবার সন্ধ্যারাতে ওত পেতে বসে রাজধানীর উজান অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ের সামনে। এন সি সি এস ডি পি ও- র নেতৃত্বে পুলিস টিম রাত আনুমানিক দশটা নাগাদ দেখেন দুটি দলে ৭ জন ড্রাগস হকারি করছিল সেখানে। সঙ্গে ছিল একটি নম্বর বিহীন অটো রিক্সা। পুলিস তাদের সকলকে ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার, তিনটি মোবাইল, নগদ ৩ হাজার টাকা। এন সি সি থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিস। বৃহস্পতিবার ধৃত নেশাকারবারিদের আদালতে সোপর্দ করা হয়।

 

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি