২৫ জন ছাত্রীর হাতে বাই সাইকেল তুলে দিলেন মেয়র

আগরতলা : শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা হচ্ছে বর্তমান সরকারের সময়ে। শনিবার পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডে ২৫ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পূর্বতন বাম সরকারের সময়ে নির্দিষ্ট একটি ক্যাটাগরির নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিলি করা হতো। মূলত তারা যাতে স্কুলে কিংবা গৃহশিক্ষকের বাড়িতে যেতে অসুবিধার সম্মুখীন না হন। কিন্তু বিজেপি জোট সরকার ক্ষমতায় এসে নির্দিষ্ট একটি ক্যাটাগরির নয়, নবম শ্রেণী পাঠরত সকল ছাত্রীদের বাইসাইকেল দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মতো শিক্ষা দপ্তর বাইসাইকেল বিতরণ করে আসছে। এতে খুশি ছাত্রী ও তাদের অভিভাবকরা।শনিবার শিক্ষা দপ্তরের মাধ্যমে আগরতলা পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের তরফে এলাকার ২৫ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ওয়ার্ডের কর্পোরেটর শিখা ব্যানার্জি সহ স্থানীয় লোকজন।মেয়র ও কর্পোরেটর সাইকেল গুলি তুলে দেন। বাইসাইকেল পেয়ে খুশি পড়ুয়ারা।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা