ইলেক্টোরাল বন্ড ইস্যুতে এস বি আই-র ভূমিকার নিন্দা কংগ্রেসের

আগরতলা : ইলেক্টোরাল বন্ড তথ্য নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হবে ১৫ মার্চ। ইলেক্টোরাল বন্ড তথ্য প্রকাশ হলে দেশের মানুষ জানতে পারবেন কারা কোন রাজনৈতিক দলকে কি পরিমাণ অর্থ প্রদান করে বিভিন্ন ভাবে অন্যায়-অনৈতিক ভাবে আর্থিক লাভালাভ হয়েছে কিংবা হবে।মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি এদিন ক্ষোভ উগরে দেন এস বি আই-র ভূমিকায়। তার প্রশ্ন কেন এসবিআই এই তথ্য দিতে ৪ মাস সময় চেয়েছে? তা দেশবাসী জানতে চায়। এস বি আই কাদের বাঁচাতে কালবিলম্ব করার চেষ্টা করছে? স্টেট ব্যাঙ্কের এই ভূমিকার নিন্দা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন লাগু নিয়ে নাম না করে এদিন তিপ্রা মথার স্পষ্টীকরণ চান তিনি। আশিস বাবু বলেন, যারা আইনের বাস্ত্যবায়নের ক্ষেত্রে প্রতিবাদ করেছিলেন এখন তাদের কি বক্তব্য? তিনি বলেন, রাজ্যে উপজাতি জনগোষ্ঠীর ভারসাম্য রক্ষা, স্বার্থ রক্ষার প্রশ্নে এই নাগরিকত্ব সংশোধনী আইন কোন ভাবে মেনে নেওয়া যায় না। আশিস বাবু অভিযোগ করেন, দেশব্যাপী যাতে একটা অস্থিরতা তৈরি করা যায় এবং এই অস্থিরতার মাধ্যমে নির্বাচনে নিজেদের আখেরে গোছানোর জন্য সিএএ লাগু করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী