পশ্চিম আসনের জন্য মনোনয়ন পেশ আমরা বাঙালীর

আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা দিল আমরা বাংলার প্রার্থী। শুক্রবার পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসারের কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করলেন আমরা বাঙালীর প্রার্থী গৌরী শঙ্কর নন্দী। মনোনয়ন জমা দিয়ে আমরা বাঙালী দলের প্রার্থী জানান উদ্বাস্তু বাঙালিদের পুনর্বাসন, স্থায়ী নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে সরব হবেন। গৌরী শঙ্কর নন্দীর বাড়ি শান্তিরবাজার মহকুমার রামরাই বাড়ি এলাকায়। এদিকে পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার জানান শুক্রবার পর্যন্ত লোকসভার এই আসনের জন্য তিনটি মনোনয়ন পত্র ও বিধানসভার উপভোটের জন্য একটি মনোনয়ন পত্র জমা পড়েছে।রামনগর বিধানসভার জন্য শুক্রবার সিপিএম প্রার্থী রতন দাস মনোনয়ন জমা দেন।

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার