বাইক দুর্ঘটনায় আহত যুবক

আগরতলা : হোলির অতি আনন্দ হয়ে গেল নিরানন্দ। সোমবার হোলির আনন্দে মেতে উঠতে গিয়ে পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক। ঘটনাটি ঘটে খয়েরপুর বাইপাস সংলগ্ন তোলাকোনা এলাকায়।জানা গেছে গুড্ডু দেবনাথ নামে এক যুবক বন্ধুদের সঙ্গে রঙ খেলে বাড়ি থেকে বের হয়। মোটর বাইকে করে গুড্ডু সহ দুইজন বন্ধু তোলাকোনা এলাকায় যাচ্ছিলেন। অভিযোগ দ্রুত গতিতে থাকা মোটর বাইক পথে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুড্ডূ দেবনাথ আহত হন। সঙ্গে সঙ্গে অন্য বন্ধুরা তাঁকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে নিয়ে আসেন। ছুটে আসেন আহত যুবকের পরিবারের লোকজন। বর্তমানে জিবিতে তাঁর চিকিৎসা চলছে। জানা গেছে বাইকে থাকা অপর যুবক তেমন কোন আঘাত পাননি।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার