বড়জলায় বিপ্লবের জনসভায় উপচে পড়া ভিড়

আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সভাগুলিতে দিকে দিকে ভাঙছে বিরোধী দল। শত শত ভোটার সিপিএম-কংগ্রেস ছেড়ে শামিল হচ্ছে গেরুয়া শিবিরে। শুক্রবার বামুটিয়ার পর বড়জলা বিধানসভা কেন্দ্রে বিরোধী শিবিরে বড় ধস। এদিন সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী জনসভা হয় বড়জলা স্কুল মাঠে। একই সঙ্গে হয় যোগদান সভা। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, মণ্ডল সভাপতি মুকুল রায় সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন বিভিন্ন দল ছেড়ে ৭৫০ ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তাদের স্বাগত জানান উপস্থিত নেতৃত্ব। সভায় বিপ্লব দেব মন্তব্য করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সমাজ পরিবর্তনের কথা বলতেম। কিন্তু সমাজ পরিবর্তন করতে না পারলেও তিনি পরিবর্তন হয়ে গেছেন কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য। তিনি দাবি করেন ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় না এলে বড়জলা বাসীর দুর্দিনের শেষ ছিল না।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা