বাজারে প্রশাসনের অভিযান অব্যাহত

আগরতলা : রাজধানীর বড়জলা- নতুন নগর বাজার পর্যন্ত বৃহস্পতিবার অভিযান চালাল সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম। আধিকারিকরা ১০-১২ টি মুদির দোকানে অভিযান চালিয়ে মেয়ার উত্তীর্ণ জিনিস বাজেয়াপ্ত করে। নোটিস দেওয়া হয়েছে তিনটি দোকানকে। এছাড়াও রেশনের চাল বাজেয়াপ্ত করা হয়েছে একটি দোকান থেকে। উদ্ধার হয়েছে খাবারের দোকান থেকে ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডার। খাদ্য দপ্তরের আধিকারিক জানান, বিভিন্ন দোকানে অনিয়ম পাওয়া গেছে। সদর মহকুমা প্রশাসনের অভিযান অব্যাহত রাখুক এভাবে চাইছেন সকলে। এর আগেও রাজধানীর বিভিন্ন বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রির বিরুদ্ধে চলছে অভিযান চালিয়েছে প্রশাসন।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা