ফের কালা দেবী পুলিসের জালে

আগরতলা : জামিনে মুক্ত থাকা কালা দেবী ফের ড্রাগস কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার।তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও কয়েকজনের নাম জানতে পেরেছে এন সি সি থানার পুলিস। শুক্রবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে এন সি সি থানার পুলিস অভিযান চালায় গোয়ালাবস্তি এলাকায়। তারা কালা দেবী নামে এক মহিলার বাড়িতে তল্লাশি চালায়। অভিযোগ এলাকায় নিজের দোকানে ড্রাগস বিক্রি করে থাকেন মহিলা। পুলিস সেই মতো মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী ব্রাউন সুগার, ড্রাগস ভর্তি ১০০ কৌটা, খালি ড্রাগসের কৌটা প্রায় ৮ হাজার উদ্ধার করে। পুলিস মহিলাকে এন সি সি থানায় নিয়ে আসেন।পশ্চিম জেলার পুলিস সুপার কে কিরণ কুমার জানান উদ্ধার হওয়া ড্রাগসের বাজার মূল্য আনুমানিক ৪ লাখ টাকা। তিনি জানান বহুদিন ধরে মহিলা ড্রাগসের ব্যবসা করে আসছে।পুলিস সুপার জানান তদন্তে আরও যাদের নাম এসেছে তাদের গ্রেপ্তার করা হবে অচিরেই।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা