বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান আমরা বাঙালীর

আগরতলা : আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী দিয়েছে আমরা বাঙালী। পশ্চিমে তাদের প্রার্থী গৌরী শঙ্কর নন্দী ও পূর্ব ত্রিপুরায় অর্চনা উরাং। মঙ্গলবার আমরা বাঙালী দলের তরফে রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন দলের মহাসচিব সহ অন্যরা। দুই লোকসভা আসনে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান নেতৃত্ব। মহাসচিব এদিন অভিযোগ করেন বিজেপি চিহ্নে তিপ্রা মথার প্রার্থীকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট দিয়ে কোন লাভ হবে না জনগণের। তিনি বলেন, ১৯৮০ সাল থেকে লোকসভা-বিধানসভা সহ প্রতি নির্বাচনে লড়াই করে আসছে আমরা বাঙালী। তিনি অভিযোগ করেন, বাংলা ভাষাকে শিক্ষা থেকে সরিয়ে দিয়ে বাঙালীর ভবিষ্যৎ শেষ করা হচ্ছে। ত্রিপুরার প্রসঙ্গ টেনে মহাসচিব অভিযোগ করেন ত্রিপুরায় ইতিমধ্যে ৮৫ শতাংশ ভুমির অধিকার উপজাতিদের হাতে চলে গেছে।তিনি আশঙ্কা প্রকাশ করেন কেন্দ্র- রাজ্য ও তিপ্রা মথার চুক্তিতে রাজনৈতিক যে অধিকার চাইছে এতে বিধানসভার ৬০- র মধ্যে ৩০ টি আসন এস টি করার দাবি জানাবে হয়তো।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা