রাজধানীতে ড্রাগস সহ আটক ৬

আগরতলা : রাজধানীতে নেশার রমরমা। অভিযোগ একাংশ যুবক দেদার ড্রাগস সেবনের পাশাপাশি বিক্রির সঙ্গেও যুক্ত।এবার রাতের বেলা নেশা সামগ্রী বিক্রি করার সময় পুলিসের হাতে আটক ৬ যুবক। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে পশ্চিম থানার পুলিস কৃষ্ণনগর ছাত্র সংঘ ক্লাবের সামনে অভিযান চালায়। আটক করে ৬ জনকে। উদ্ধার হয় এক পাউচ ড্রাগস। অভিযোগ আরও ৫ পাউচ বিক্রি করে ফেলেছে নেশা কারবারিরা। ধৃতরা হল সুমন দেবনাথ, সায়ন দেব, রাকেশ দেবনাথ, প্রকাশ কর, কৌশিক সাহা। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তদন্ত করছে পুলিস।বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!