অভিক কুমার চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়

আগরতলা : চাকমা সামাজিক পরিষদের তরফে সংবর্ধিত করা হয় প্রখ্যাত সংগীত শিল্পী অভিক কুমার চাকমা। শনিবার রাজধানীর বৌদ্ধ মন্দির বেনুবন বুদ্ধ বিহারে হয় অনুষ্ঠান। রাজ্যের মাছ মারা এলাকার বাসিন্দা অভিক কুমার চাকমার বর্তমান ঠিকানা মিজোরামের বাসিন্দা। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকমা সমাজের প্রথম আধুনিক গানের শিল্পী অভিক কুমার চাকমাকে সম্বর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা, শিক্ষা দপ্তরের প্রাক্তন আধিকারিক যোগমায়া চাকমা, বিশিষ্ট লেখক গৌতম লাল চাকমা সহ চাকমা সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। অভিক কুমার চাকমা একজন প্রথিতযশা সঙ্গীত ব্যক্তিত্ব। সম্প্রতি উত্তর জেলার মাছমারায় ৫০ তম রাজ্যভিত্তিক বিজু মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।তাঁর গান দেশ ও বিদেশে অবস্থানরত চাকমা ভাষাভাষীদের কাছে খুবই জনপ্রিয়।আধুনিক চাকমা সংগীত জগতের দ্বার খুলে দিয়েছেন তিনি। ত্রিপুরা ছাড়াও, মিজোরাম, অরুনাচল প্রদেশের অনেকেই উনার থেকে সংগীত শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। বলা যায় চাকমা সংস্কৃতির এক দিগন্ত খুলে দিয়েছেন অভিক কুমার চাকমা।একথা জানান আয়োজক সংস্থার কর্মকর্তা গৌতম লাল চাকমা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!