ড্রাগস সহ পুলিসের জালে এক

oppo_0

আগরতলা : ড্রাগস সহ গ্রেপ্তার হওয়া যুবককে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তুলল পশ্চিম থানার পুলিস।রাজধানীতে নেশার রমারমা। অবৈধভাবে শহরের বিভিন্ন জায়গায় দেদার বিক্রি হচ্ছে ড্রাগস। ফের গোপন খবরের ভিত্তিতে সাফল্য পেল পশ্চিম থানার পুলিস। মঙ্গলবার পশ্চিম থানার পুলিস গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় রাজধানীর বিদুরর্কতা চৌমুহনী এলাকায় দীপঙ্কর দেববর্মা নামে এক ব্যক্তির বাড়িতে। অভিযানকালে তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় ব্রাউন সুগার। উদ্ধার হওয়া নেশা সামগ্রীর দাম প্রায় ৮০ হাজার টাকা।গ্রেপ্তার করা হয় দীপঙ্কর দেববর্মাকে। পুলিস ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়েছে। একথা জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!