বিজেপি আইটি পরিবারে তরফে ঠান্ডা পানীয় বিতরণ

আগরতলা : ভারতীয় জনতা পার্টির মূল নীতি হলো সেবাই সংগঠন। আর একে সামনে রেখেই গরমের তীব্র দাবদাহ সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মসূচি নিয়েছে বিজেপি আইটি সেল। বৃহস্পতিবার সদর আরবান বিজেপি আইটি পরিবারের তরফে ঠান্ডা পানীয় বিতরণ করা হয় পথ চলতি লোকজন সহ সাধারণ মানুষের মধ্যে। এদিন আগরতলার বটতলা এলাকায় তারা ঠান্ডা পানীয় বিপি করেন মানুষকে কিছুটা গরম থেকে শক্তি দেওয়ার জন্য। উপস্থিত ছিলেন বিধায়ীকা মিনা রানি সরকার, বিজে পি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আইটি সেলের প্রধান চন্দন দেবনাথ সহ অন্যান্যরা। চন্দন দেবনাথ জানান রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি নেওয়া হচ্ছে যাতে করে এই তীব্র দাবদাহের মধ্যে মানুষের শরীরের জলের ঘাটতি কিছুটা কমানো যায়।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ